দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফিরে তারেক রহমান জাতির সামনে যে বার্তা দিয়েছেন, তাতে মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। তিনি বলেন, “মানুষ বিশ্বাস করছে, এবার সত্যিকার অর্থেই দেশে একটি উদারপন্থি ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।”

বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ২০২৪ সালে যেসব তরুণ, শিক্ষার্থী ও শিশুরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, জাতি তাদের ঋণী।

সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের আসনে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement