বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২০: ৫৮
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন মাহদী আমিন। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা।

রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত ব্রিফিং করবেন।

এর আগে গুলশান ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনী অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ।

আসন্ন সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad