জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির আপত্তি, জমা দিয়েছে মতামত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত 'জুলাই জাতীয় সনদ'-এর খসড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বিএনপি।

দলটি বলছে, সংবিধানের ওপর রাজনৈতিক সমঝোতার দলিলকে স্থান দেওয়া এবং সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ না রাখাসহ কয়েকটি বিধান 'অগ্রহণযোগ্য'।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় খসড়া নিয়ে নিজেদের লিখিত মতামত কমিশনে জমা দিয়েছে বিএনপি। একই দিন অন্য আরও চারটি দল খসড়া নিয়ে নিজেদের মতামত ঐকমত্য কমিশনে জমা দেয়। এরপর কমিশনের পক্ষ থেকে জানানো হয়, মতামত জমা দেওয়ার সময় আগামীকাল শুক্রবার বেলা তিনটা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মোটাদাগে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার অঙ্গীকার অংশের তিনটি ধারা এবং সূচনা বক্তব্য নিয়ে আগের দিন মঙ্গলবার প্রশ্ন তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপি সূত্র জানায়, মূলত সে বিষয়গুলোই কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া, সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং সনদের ব্যাখ্যার ভার থাকবে সুপ্রিম কোর্টের হাতে—এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত হয়নি। এর পাশাপাশি আরও কিছু খুঁটিনাটি ও শব্দচয়নগত বিষয়েও মতামত দেওয়া হয়েছে। বিএনপি আশা প্রকাশ করেছে, জুলাই জাতীয় সনদ-২০২৫ ঐকমত্যের ভিত্তিতে প্রণীত, স্বাক্ষরিত এবং বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সনদ বাস্তবায়নের জন্য কোনো বৈধ, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, জুলাই সনদের অঙ্গীকারনামা অংশে যেসব প্রস্তাব রাখা হয়েছে, বিশেষ করে একটি রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের ওপর স্থান দেওয়া, কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করার যাবে না—ইত্যাদি বিষয় অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয়। তা ছাড়া রাষ্ট্র সৃজনের সময়, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর তুলনা করা সঠিক নয়।

ঐকমত্য কমিশন সূত্র জানায়, গতকাল এনডিএম, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও আমজনতার দল খসড়া নিয়ে লিখিত মতামত জমা দিয়েছে।

এবি পার্টি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সমন্বিত খসড়ায় তাদের মতামতের বেশ কিছু প্রতিফলন ঘটেছে। সংবিধান-সংক্রান্ত সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা যায় কি না, সে বিষয়ে সরকার বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ চাইতে পারে।

গত ২৯ জুলাই রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের একটি খসড়া দিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সেটি নিয়ে দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ‘সমন্বিত খসড়া’, যা গত শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে পাঠানো হয়।

সনদ বা সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে এ বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে