রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, গায়ের জোর নয়: ডা. জাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, গায়ের জোরে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আজ যদি নির্বাচন বিলম্বিত হয় বা যথাসময়ে অনুষ্ঠিত না হয়, তাহলে লাভ হবে পলায়নকৃত স্বৈরাচারের। যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি অনিচ্ছাকৃতভাবে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন, তা বিবেচনা করেছেন কি?

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষ এই পিআর সিস্টেম ঠিকভাবে বোঝে না। তাই কোনো অবস্থাতেই এমন আচরণ করা উচিত নয় যা মানুষকে বিভ্রান্ত করে। বিভ্রান্তি দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে।

তিনি বিএনপির ইতিবাচক ভূমিকার দিকে ইঙ্গিত করে বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। মানুষের আশাকাঙ্ক্ষা এবং মৌলিক অধিকারের কথা আমরা সর্বদা বিবেচনা করি। সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজন জবাবদিহিতা। এটি শুরু হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা রাজনৈতিক দলের সম্মিলিত কর্মসূচি। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একটি সম্মিলিত প্রয়াস।

তিনি সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেবেন না। গায়ের জোর ন্যায়ের জন্য ব্যবহার করলে মানুষ আপনাকে সাধুবাদ জানাবে, অন্যায়ের জন্য ব্যবহার করলে তা উগ্রপন্থা হিসেবে গণ্য হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু কথা শোনার মানসিকতাও থাকতে হবে। তা ছাড়া গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকারের যথাযথ প্রয়োগ নিশ্চিত হবে না।

সভায় সভাপতিত্ব করেন ড. আবদুল লতিফ মাসুম, উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র এড. এ এম শওকতুল হক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী এবং আরও অনেকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে