জি এম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের নিন্দা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জি এম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের নিন্দা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। একই সঙ্গে হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধের জবাব সহিংসতা, হামলা বা ভাঙচুরের মাধ্যমে দেওয়া যায় না। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল ও ব্যক্তির নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো রাজনৈতিক নেতা বা তার বাসভবনে এ ধরনের হামলা গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশের পরিপন্থী।

নেতৃদ্বয় বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা ও ভীতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা পরিহার করতে হবে।

তারা হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে বাংলাদেশ জাসদের নেতারা আরও বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিটি পাঠিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement