জি এম কাদেরের বাসভবনে হামলা, জাসদের নিন্দা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে মব হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জাসদের কেন্দ্রীয় কমিটি এ দাবি জানায়। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের স্বাক্ষর করা ওই বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলের কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা রাজনীতির জন্য অশনিসংকেত। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, আইনের শাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।
জাসদ বলেছে, সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও প্রশাসনের। এ দায়িত্ব পালনে মব হামলায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিতে মবের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তিগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

-97ca81.jpg)














-69352a-256x144.webp)
