সংকটে পড়লে প্রধান উপদেষ্টা ডাক দিয়ে দেখান সবাই একমত: প্রিন্স

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহিন হোসেন প্রিন্স। ফাইল ছবি

কোনো ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি হলেই কেবল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে ঐক্য দেখান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তবে সরকার এসব দলের পরামর্শ গ্রহণ না করলে পরে ডাকলেও সাড়া দেবেন না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ দিন বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে সিপিবি সাধারণ সম্পাদক প্রিন্স বলেন, দেশে সংকট হলেই শুধু প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন। দেখান, সবাই একমত। কিন্তু আমাদের কোনো পরামর্শ শোনা হয় না। এরপর থেকে সরকার আমাদের রাজনৈতিক দলগুলোর পরামর্শ গ্রহণ না করলে আর এমন আহ্বানে সাড়া দেবো না।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সমসাময়িক নানা ইস্যু নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর বুধবার বিকেলে তিনি আরও ১৩ দল ও জোটের সঙ্গে বৈঠক করলেন।

মঙ্গলবারের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিং করে বলেছিলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছে ফ্যাসিবাদবিরোধী ঐক্য নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। বলেছেন, রাজনৈতিক দলগুলো একসঙ্গে এ ধরনের কর্মসূচি পালন করলে জনগণ ঐক্যের বার্তা পাবে।

ব্রিফিংয়ে বলা হয়, বৈঠকে চার দলের শীর্ষ নেতারাই ফ্যাসিবাদ প্রসঙ্গে অটুট ঐক্যের কথা জানান৷ সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বুধবারের বৈঠক শেষে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে কেন উসকানিমূলক বক্তব্য দেওয়া হলো, সে প্রশ্ন বৈঠকে তুলেছি। অনেকে মনে করেন, এনসিপি প্রধান উপদেষ্টার প্রশ্রয়ে আছে। এসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় পুলিশি হামলার ঘটনা কেন ঘটল, সে প্রশ্নও উঠেছে।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, জনগণকে সুশাসন দিতে না পারলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে। কেউ কেউ বলতে পারে, ‘আগের সময়েই ভালো ছিলাম।’ এসব বিষয় বৈঠকে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকার যেন এসব বিষয় মাথায় রেখে কাজ করে, সে কথা বলা হয়েছে।

প্রিন্স বলেন, পতিত স্বৈরাচার ফিরে আসতে চাইলে সবাই মিলে প্রতিহত করতে হবে। তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টাকেও পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে