ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফিরেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলয়া হয়, গতকাল (২৩ জুলাই) বুধবার দিবাগত রাত দুইটা ২৬ মিনিটে হাসপাতাল থেকে রওনা হয়ে রাত দুইটা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষাগুলো শেষে তিনি বাসায় ফিরে গেছেন।'
এর আগে, গত ১৯ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান।
লন্ডনে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়িতে থেকে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা। এরপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। এই বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। বাসায় থেকেই তিনি ব্যক্তিগত চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে