'মব কালচার' মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে রিজভী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আন্দোলনের সময় বিএনপি নেতারা যেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে পুলিশ তাদের ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়? তাদের যোগ্যতা আজ প্রশ্নবিদ্ধ।’

রিজভী আরও বলেন, ‘সংবিধানে একটি বিষয় থাকা উচিত- যারা কমিশনার হবেন, তাদের নিরপেক্ষতা নিশ্চিত থাকতে হবে। তারা যেন আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন, দল বা ব্যক্তিগত চেতনায় পরিচালিত না হন। এসব বিষয় মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। নইলে আমরা আবারও পিছিয়ে পড়ব এবং গণতন্ত্রবিরোধী চক্র নানা পথ দিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঞ্চালনা করেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে