প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এ প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। জাসদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের মূল উদ্দেশ্য পরিবর্তন করেছে। তাদের ভাষ্য, একজন বীর মুক্তিযোদ্ধার বিচার ওই ট্রাইব্যুনালে হওয়াই ‘প্রহসন’।
দলটি আরও দাবি করে, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ভূমিকার কারণেই হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়া এবং জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র যে অভিযোগ আনা হয়েছে, তা ‘ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিচার চলাকালে সরকারপক্ষ তাদের আনা আটটি অভিযোগের একটিও প্রমাণ করতে পারেনি। একই সঙ্গে দাবি করা হয়, সংশ্লিষ্ট সময়ে হাসানুল হক ইনু মন্ত্রী, সংসদ সদস্য বা রাষ্ট্রীয় ও প্রশাসনিক কোনো দায়িত্বে ছিলেন না এবং পুলিশ, বিজিবি বা সেনাবাহিনীসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণও ছিল না। কুষ্টিয়ার হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা প্রমাণ করা যায়নি বলেও দাবি জাসদের।
রায়কে ‘বিচারের নামে প্রহসন’ উল্লেখ করে জাসদ বলেছে, তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশ-বিদেশের বিবেকবান মানুষ, মানবাধিকারকর্মী, বিভিন্ন দেশ, সরকার ও সংস্থার প্রতি এ বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, হাসানুল হক ইনুর আইনজীবীরা তার পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রাজনীতি/আরআইআর

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১ দিন আগে
বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে
২ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
২ দিন আগে