সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের সন্তুষ্টি বেশি: জরিপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিআইডি

ছয় মাসের কার্যক্রমে সরকারের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সন্তুষ্টির দিক থেকে সরকারের চেয়েও এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৬৬ দশমিক ৩০ শতাংশ মানুষ। এমনকি জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যেও প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার প্রায় একই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষ্যে পরিচালিত এক জরিপের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপটি পরিচালনা করেছে ডপলার অপিনিয়ন রিসার্চ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপের ফলাফলে উঠে এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোভাবে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপি সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ৫২ দশমিক ৫০ শতাংশ।

জরিপে সরকার ভালোভাবে তার দায়িত্ব পালন করছে বলে উত্তর দিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ, খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ মানুষ। আর সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক নাকি ভুল পথে যাচ্ছে— এমন প্রশ্নে ৪৮ দশমিক ৬০ শতাংশ মানুষের উত্তর, দেশ সঠিক পথে যাচ্ছে। ভুল পথে যাচ্ছে বলে উত্তর দিয়েছেন ৩৫ দশমিক ৬০ শতাংশ, আর ১৫ দশমিক ৮০ শতাংশ কোনো উত্তর দেননি।

দেশ সঠিক পথে যাচ্ছে— এমন উত্তর এসেছে বিএনপির সমর্থকদের ৬৫ দশমিক ৫০ শতাংশ, জামায়াত সমর্থকদের ৪৪ শতাংশ ও এনসিপি সমর্থকদের ৫৫ দশমিক ২০ শতাংশের কাছ থেকে। আওয়ামী লীগের সমর্থকদের ক্ষেত্রে এই হার ৩৪ দশমিক ৪০ শতাংশ।

জরি বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে ‘ভালো করছেন’ বলে উত্তর দিয়েছেন জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৭০ শতাংশ মানুষ। আর বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি এমন ইতিবাচক উত্তর এসেছে ৩৯ দশমিক ৮০ শতাংশ মানুষের পক্ষ থেকে।

দুজনের ক্ষেত্রেই পুরুষদের তুলনায় নারীদের মধ্যে ইতিবাচক মনোভাব কম এসেছে। শফিকুর রহমানের ক্ষেত্রে ৫২ দশমিক ৯০ শতাংশ পুরুষ ও ৪২ দশমিক ৮০ শতাংশ নারী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। অন্যদিকে নাহিদ ইসলামের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব জানিয়েছেন পুরুষদের মধ্যে ৪৩ দশমিক ৮০ শতাংশ ও নারীদের মধ্যে ৩৬ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ৩২ দশমিক ১০ শতাংশ মানুষ শফিকুর রহমান সম্পর্কে ও ৩৭ দশমিক ২০ শতাংশ মানুষ নাহিদ ইসলাম সম্পর্কে যথেষ্ট জানেন না বলে উল্লেখ করেছেন।

জরিপে অংশ নেওয়া সবচেয়ে বেশি ৫৯ দশমিক ৫০ শতাংশ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে অভিহিত করেছেন। প্রায় সমসংখ্যক— ৫৯ দশমিক ১০ শতাংশ শতাংশ উত্তরদাতা বলেছেন নিত্যপণ্যের অতিরিক্ত দামের কথা। সমস্যার ক্ষেত্রে পরের দুটি স্থানে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি (৩২ দশমিক ৬০ শতাংশ) ও কর্মসংস্থানের সংকট (৩০ দশমিক ৮০ শতাংশ)।

জরিপে অংশ নেওয়া ৩৮ দশমিক ১০ শতাংশ মানুষ বলেছেন, সামনের ১২ মাসে দেশের আর্থিক অবস্থা ভালো হবে, খারাপ হবে বলে মনে করেছেন ২৪ দশমিক ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে দেশ নিয়ে ৪৮ দশমিক ৪০ শতাংশ এক বছর আগের চেয়ে বেশি আশাবাদী, ৩৯ শতাংশ কম আশাবাদী। আর ৬ দশমিক ২০ শতাংশ বলেছেন, দেশে কিছুই বদলায়নি।

জরিপে উঠে এসেছে, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সমর্থন করছেন ৭৮ দশমিক ৬০ শতাংশ মানুষ, করনীতিকে সমর্থন করেছেন ৭০ দশমিক ৭০ শতাংশ মানুষ। এ ছাড়া জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মনে করেন, গণভোটের ফল সরকারের বাস্তবায়ন করা উচিত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

২ দিন আগে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

২ দিন আগে

সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার জবিতে

সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে পাঁচ সদস্যের কমিটির সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩ দিন আগে