অনির্ধারিত সফরে দিল্লিতে ত্রিবেদী, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৯: ৪৩
অনির্ধারিত সফরে দিল্লিতে ত্রিবেদী, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক

অনির্ধারিত সফরে ঢাকা থেকে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে ত্রিবেদীর সফর বা বৈঠক নিয়ে ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান সম্পর্কে বার্তা পৌঁছে দিতেই ত্রিবেদী দিল্লি গেছেন। সোমবার রাতে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন।

ত্রিবেদীর এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে ৫ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর না করে ঢাকার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন।

এর আগে গত ১১ আগস্টও ঢাকা থেকে দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন ত্রিবেদী। তার আগের দিন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। সে সময় ভারতীয় হাইকমিশন জানিয়েছিল, জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ভারত-বাংলাদেশের বহুমুখী ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে মোদীর দিকনির্দেশনা চেয়েছেন ত্রিবেদী।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব কমানোর উদ্যোগের অংশ হিসেবে ত্রিবেদীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর দায়িত্ব নেওয়ার পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের সব ধরনের ভিসা আবার চালু করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।

তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। সেপ্টেম্বরের প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে নভেম্বরে সফর আয়োজনের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement