যেকোনো সময় ভোটার হালনাগাদের ক্ষমতা পেল ইসি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২: ৪২

তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) এখন থেকে চাইলে বছরের যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। এর ফলে ভোটাধিকার প্রয়োগে সুবিধা পাবেন তরুণ ভোটাররা।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে সরকার।

মূলত নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবের ভিত্তিতে আইন সংশোধনের মাধ্যমে এ অধ্যাদেশ জারি করা হলো। এর ফলে এখন থেকে আর ২ মার্চ নয়, কমিশন চাইলে তফসিলের আগে যেকোনো সময় ভোটার তালিকা প্রকাশ করতে পারবে।

অধ্যাদেশে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ এর দফা (জ) তে উল্লিখিত 'জানুয়ারি মাসের পহেলা তারিখ' শব্দগুলোর পর 'বা কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ' শব্দগুলো সন্নিবেশিত হবে।

আগের নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হতো, নির্বাচন এরপর যখনই অনুষ্ঠিত হোক না কেন, শুধু তারাই ভোট দিতে পারতেন। ১ জানুয়ারির পর কারও বয়স ১৮ বছর পূর্ণ হলেও তারা আর ভোটার তালিকায় যুক্ত হতে পারতেন না।

সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয় ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের ১৮ বছর পূর্ণ হয়েছিল, তাদের নিয়ে। অর্থাৎ মাঝখানের এক বছর সময়ে যাদের ১৮ বছর পূর্ণ হয়েছিল, তারা আর ভোট দেওয়ার সুযোগ পাননি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি কার্যালয়ে হট্টগোলের মুখে কনকচাঁপা, রিজভীর নিন্দা

দলের জন্য নিজের ত্যাগের বর্ণনা দিয়ে শিল্পী বলেন, ‘মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গাইতে না পারলে তার কী বাকি থাকে বলুন? বাংলাদেশের মাটিতে কোথাও কোনো গান গাইতে পারিনি। আমার ক্যারিয়ার হারানো বা নিঃস্ব হয়ে যাওয়ার কি কোনো স্বীকৃতি আমি পেতে পারি না?’

১ দিন আগে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

১ দিন আগে

হামে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

১ দিন আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

২ দিন আগে