প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাহেরীন চৌধুরীর আত্মত্যাগকে নারী সমাজের গর্ব ও অহঙ্কার হিসেবে অভিহিত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আফরোজা আব্বাস। তিনি বলেছেন, মাহেরীন চৌধুরী তার ছাত্র-ছাত্রীদের রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন মায়ের মতো, একজন শিক্ষকের মতো তিনি সাহসিকতার নজির রেখেছেন। তার মতো মানুষ নারী সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর সমাধিতে জিয়ারত শেষে আফরোজা আব্বাসএসব কথা বলেন।
তিনি বলেন, শুধু শিক্ষক নন, মাহেনিন ছিলেন আত্মার বন্ধনে আবদ্ধ এক মা। নিজের রক্তের সম্পর্ক না থাকলেও বাচ্চাদের প্রতি তার দায়িত্ববোধ প্রমাণ করেছে, তিনি কেবল একজন শিক্ষিকা নন—তিনি ছিলেন একজন মহান মানুষ। তার এই আত্মত্যাগ শিক্ষকতা পেশার মাহাত্ম্যকে নতুন করে তুলে ধরেছে।
আফরোজা আব্বাস বলেন, মাহেরিন চৌধুরীকে মালয়েশিয়া থেকে সম্মান জানানো হলেও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে তার যথাযথ সম্মান দিতে দেরি হয়েছে। তার আগে অন্যদের সম্মান জানানো হয়েছে। তার মতো একজন আত্মোৎসর্গকারী শিক্ষকের মর্যাদা সর্বাগ্রে পাওয়া উচিত ছিল। তিনি জাতীয় বীরের সম্মান পাওয়ার দাবিদার ছিলেন। তবে সরকার কী দিল না দিল, সেটি বড় কথা নয়। মাহেরিন চৌধুরী আজ আমাদের সব নারীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার আদর্শই আমাদের পথ দেখাবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তারা মাহেরিনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, নীলফামারী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সৈয়দপুর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. রুপা হোসেন, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে