টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরের উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বাসাইল ছাতা মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে তারা মিছিল নিয়ে বাসাইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় নেতাকর্মীরা বাধার মুখে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সেখানে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ করেন।
এদিকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় উত্তপ্তের সৃষ্টি হয়। তবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আয়নাল জমাদার প্রমুখ।
কাজী শহীদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের নিয়ে টাকার বিনিময়ে সম্প্রতি কাশিল ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়া হয়েছে। এটা পকেট কমিটি। যাকে ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে সেই রমজান মিয়া বিগত আওয়ামী লীগের সংসদ সদস্য জোয়াহেরের জন্য ভোট চেয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে সকল নেতাকর্মীরা কারাভোগসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। সেই সকল নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। ওই কমিটি বাতিল করা না হলে এই কমিটি দ্বারা কাশিল ইউনিয়নে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমাদের এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মীরা এসেছিল। কিন্তু তাদের পৌর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, ‘একটি মহল শান্তি শৃঙ্খলা নষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল। আমরা তাদের প্রতিহত করতে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছি। যে কোনো মূল্যে আগামী দিনে বাসাইলকে যারা অশান্ত করতে চায় আমরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবো।’
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘সভা-সমাবেশের অনুমতি না নিয়ে তারা অনুষ্ঠান করার জন্য আসতেছিল। পরে বিশৃঙ্খলা এড়াতে আমরা তাদেরকে বাঁধা দিয়েছি।’
উল্লেখ্য, গত ১১ মে রমজান মিয়াকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপি।

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
৮ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে