এ ঘটনায় সুলাল চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে ২৭ জুন রাউজান থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেয়া হলে মামলার চার্জ গঠন হয়। মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পর্যটকরা সাজেকের বাঘাইহাট পর্যন্ত এসে সেখান থেকে নৌকায় করে পার হয়ে খাগড়াছড়ির উদ্দেশে চলে গছেন। বাঘাইহাট এলাকায় এখনো পানি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নৌকা করে পার করে দিচ্ছেন বলেও জানা গেছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে একশ’ ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে । যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
আশিকুর রহমান বলেন, টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় হরিশ চন্দ্র পাড়া থেকে ৫-৬ জনের সাথে নৌকা যোগে শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালে ও শিক্ষার্থী দুই জন নিখোঁজ ছিল। সর্বশেষ সন্ধ্
বান্দরবান পৌর মেয়র শামশুল ইসলাম জানান, ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে প্রচারণা চালাতে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় জেলা শহরে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ৪ জন আহত হয়েছেন। রোববার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট। আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, 'চট্টগ্রামে আজ রোববার (৩০ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।'
বান্দরবান সদরের বেথানী পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফে’র প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করেছে র্যাব। লাল বেসাই লুসাই (৪২) রুমার সোনালী ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুটসহ ব্যাংক ম্যানেজার অপহরণ মামলারও আসামি। তিনি বান্
বান্দরবান শহরের যৌথখামার এলাকায় গোপন বৈঠককালে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৭ সক্রিয় সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শিশুটির মা উসাংচিং মারমার ভাষ্য মতে, এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে, গত ২২ জুন তার শিশু ছেলেকে তার বাবা বিক্রি করে দিয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, শিশুটি সদর উপজেলায় লাইমি পাড়ার এক মারমা পরিবারের কাছে আছে।
গত অর্থবছরে (২০২৩-২৪) বাজেট ছিল ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা, সংশোধিত বাজেট ১ হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা। বাজেটের ৮৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাছুম (৩৫), তাজুল ইসলাম (৩২), মোস্তফা (২৪), কাইয়ুম (২৫), কাইয়ুম (২৮) ও তবদুল হোসেন (৪০)। এরমধ্যে কাইয়ুম ও তবদুল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নানু মিয়া (৪০), মতিন মিয়া (৪০), সাইদুল ইসলাম (২৪), বাবুল মিয়া (২৫), সফিকুল ইসলাম (৩৫), সফিকুল ইস
প্রত্যক্ষদর্শীরা জানান, ২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে চাঁদের গাড়িটি লাকড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মো. ইমন ঘটনাস্থলে মারা যান। আর অন্যরা আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘সোমবার সকালে পিডিবি আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের চলতি অর্থ বছরের ১ কোটি ২০ লাখ টাকা বকেয়া রয়েছে। মূল বিল ৭১ লাখ টাকা। সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্যসহ ১ কোটি ২৯ লাখ টাকা হয়েছে। আমাদের বরাদ্দ না থাকায় বিল পরিশোধ করা যায়ন
থানচির ইউএনও মোহাম্মদ মামুন জানান, আগামীকাল রোববার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধি সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার (২১ জুন) আসামিদের রুমা উপজেলা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। গ্রেপ্তাররা হলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮), জেফানিয়া বম (১৯)।