কক্সবাজার প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি, স্বজনপ্রীতি ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলছে। দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। ২০২৫ সালের প্রথম ছয় মাসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার’র ২১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ হোসেন বলেন, আমরা সংস্কারে হাত দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা ১ জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার আয়োজন চলছে। ১৬-১৭ বছর পর এ প্রথম ভোটাররা তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটের নামে প্রহসন ছিল। মানুষ ভোট দিতে যায়নি। মনে রাখা উচিত, দেশ কোনো নির্দিষ্ট দলের কাছে ইজারা দেয়া হয়নি।
উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এ যাকাত ঠিকমতো গরীবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরীবের হক আছে।
ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের সভাপতি মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা সৈয়দ আশহাদ রশিদী। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেমগণ এতে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১ দিন আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ দিন আগে