চট্টগ্রামে ১০ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া থানা এলাকার চাঁদাবাজ চক্রের মূলহোতা ১০ মামলার আসামি মো. জানে আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মো. জানে আলম রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিনের কাছে গত ১০ অক্টোবর জানে আলম ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে জানে আলম কামালকে পিটিয়ে জখম করে। কামালের চিৎকারে তার ভাই মো. আজিম উদ্দীন এগিয়ে এলে তাকেও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে জানে আলম। এ ঘটনায় কামাল বাদী হয়ে গত ১১ অক্টোবর রাউজান থানায় মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা এআরএম মোজাম্মেল হোসেন জানান, সোমবার (২ নভেম্বর) রাতে চেরাগী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার মোট ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৮ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে