লেবাননে ‘বিশাল’ সুড়ঙ্গ ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫: ০৭
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর একটি ‘বিশাল’ সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করে জানান, হিজবুল্লাহর অবকাঠামো নির্মূলে ইসরাইলি বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। তবে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে পদ্ধতিগতভাবে বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, ইসরাইল লেবাননে একটি ‘বিশাল’ সুড়ঙ্গ ধ্বংস করেছে। তিনি বলেন, হিজবুল্লাহর অবকাঠামো গুঁড়িয়ে দিতে ইসরাইলি বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ লেবাননে পদ্ধতিগতভাবে বেসামরিক ভবনগুলো ধ্বংস করে চলেছে ইসরাইল। দেশটির লিটানি নদী থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ইসরাইলের নির্ধারণ করা ‘হলুদ রেখা’র দক্ষিণ পাশের সব বেসামরিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ইসরাইলি সেনাদের এই রেখা অতিক্রম করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০০ জন উদ্ধারকর্মী ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৭ হাজার ৫৪৪ জন।

যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন জুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পকে সাবমেরিনের ঘণ্টা উপহার দিলেন ব্রিটেনের রাজা

সোমবার থেকে চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা পার্কার।

৩ ঘণ্টা আগে

আমিরাতের প্রস্থানে ওপেকে ধাক্কা, সৌদির সঙ্গে টানাপড়েন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে বৈশ্বিক তেল উৎপাদকদের জোটে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এতে ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকটের মধ্যে উপসাগরীয় দেশগুলোর মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে।

৪ ঘণ্টা আগে

শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান

আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, "আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। বর্তমান পরিস্থিতি এখনো আমাদের কাছে যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত হচ্ছে।" তিনি জানান, ইরান তার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে। এবার কোনো আগ্রাসন ঘটলে শত্রুরা সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সরঞ্জাম, আধুনিক অস্ত্র এবং উন্নত সমরক

৫ ঘণ্টা আগে

বিধানসভার নির্বাচনে আজ মমতা-শুভেন্দু লড়াই

প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিবেশ মোটের ওপর শান্তিপূর্ণ ছিল এবং ভোট পড়ার হার ছিল নজিরবিহীন—প্রায় ৯৩.১৯ শতাংশ। প্রথম দফার এই উচ্চ ভোট হারকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফাতেও ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৯৪ আসনের এই নির্

৬ ঘণ্টা আগে