ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার অচলাবস্থার মধ্যে আজ বুধবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার) গড়ে প্রতি গ্যালন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ ডলার। দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ান বলছে, এর আগে সর্বশেষ ২০২২ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ দশমিক ১৫ ডলারের ওপরে উঠেছিল। সে সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। এক বছর আগের তুলনায় বর্তমানে জ্বালানির দাম প্রায় ১ ডলার বেশি, তখন যা ছিল প্রায় ৩ দশমিক ১৫ ডলার।
এ ছাড়া মার্কিন অঙ্গরাজ্যভেদেও জ্বালানির দামে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। তেল উৎপাদনকারী রাজ্যগুলোতে দাম তুলনামূলক কম, আবার আমদানিনির্ভর রাজ্যগুলোতে তা অনেক বেশি। টেক্সাসে প্রতি গ্যালন পেট্রোলের দাম ৩ দশমিক ৭২ ডলার হলেও ক্যালিফোর্নিয়ায় তা প্রায় ৫.৯৬ ডলার।
আন্তর্জাতিক বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলারে পৌঁছেছে। যদিও গত মাসে এটি ১১৯ ডলারে উঠেছিল, তবে তা এখনও যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দামও গতকাল মঙ্গলবার সকালে প্রায় ১০০ ডলারের কাছাকাছি ছিল।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনায় অচলাবস্থার কারণে তেলের দাম আবারও বাড়ছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। তবে বর্তমান পরিস্থিতিতে তা কমে প্রতিদিন মাত্র ৮ থেকে ১০টি জাহাজে নেমে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর ইরানের প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। এ ছাড়া সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন, ইরানের নেতারা তার কাছে দেশটি ‘বিপর্যয়ের মধ্যে’ রয়েছে বলে জানিয়েছেন এবং দ্রুত হরমুজ খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় চাপে পড়েছে জোটটি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ওপেককে তেলের দাম বাড়ানোর অভিযোগে সমালোচনা করে আসছেন।
উল্লেখ্য, তেলের দাম বৃদ্ধিতে পশ্চিমা তেল কোম্পানিগুলো লাভবান হচ্ছে। ব্রিটিশ কোম্পানি বিপি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়ে ৩.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রাজনীতি/আইআর

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১৮ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
২০ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১ দিন আগে
থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
১ দিন আগে