দুর্নীতির দায়ে চীনে সাবেক ২ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে (বাঁয়ে) ও লি শাংফু (ডানে)। ছবি: সংগৃহীত

দুর্নীতির দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে স্থগিত মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

স্থগিত মৃত্যুদণ্ড সাজা হওয়ায় আগামী দুই বছর তাদের এ সাজা স্থগিত থাকবে। এরপর আইন অনুযায়ী এই দণ্ড কমে আমৃত্যু কারাবাসে রূপান্তরিত হবে। তবে শর্ত থাকবে, দণ্ডপ্রাপ্ত দুজন কোনোভাবেই সাজা কমানোর আবেদন করতে পারবেন না কিংবা প্যারোলে মুক্তি পাবেন না।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে বৃহস্পতিবার (৭ মে) বিবিস এ খবর দিয়েছে।

চীনের সামরিক বাহিনীর সাবেক এই দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে স্থগিত মৃত্যুদণ্ড সাজার পাশাপাশি তাদের সব ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

২০২৩ সালের মার্চে চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লি শাংফু। তবে তার মেয়াদ ছিল খুবই সংক্ষিপ্ত। ২০২৩ সালের আগস্টে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। দুই মাস পর অক্টোবরে তাকে বরখাস্ত করা হয়।

সাংফু প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ওয়েই ফেংহের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ওয়েই ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

ওয়েই ফেংহে ও লি শাংফুর সাজা চীনের সামরিক বাহিনীতে সম্প্রতি শুরু হওয়া ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। এ অভিযানে গত কয়েক মাসে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শীর্ষ সামরিক জেনারেল ঝাং ইউক্সিয়াও রয়েছেন সে তালিকায়।

ওই সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সেনাবাহিনী এক বিপ্লবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।’

জিনপিং অবশ্য দীর্ঘ দিন ধরেই একের পর এক দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছেন। সমালোচকদের অভিযোগ, এই অভিযানগুলোকে দুর্নীতি দমনের আবরণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে কি জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?

শেষ পর্যন্ত তৃণমূলনেত্রী তার অবস্থানে অনড় থাকলে আগামীকাল ৮ মে শুক্রবার, অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের ২৪ ঘণ্টা ব্যতিক্রমী ভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে— এমনটাই মত দিয়েছেন প্রবীণ আইনজ্ঞরা।

১০ ঘণ্টা আগে

পদত্যাগ করবেন না মমতা, বললেন বরখাস্ত করুক

মমতা বলেন, তারা আমাকে বরখাস্ত করুক। আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকুক। রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক। সব রেকর্ড থাকুক।

১২ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

কলকাতার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, তাদের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে সংকটাপন্ন অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

সিএনএন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, ‘টেড ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল নেতা – যিনি সাহসী, নির্ভীক এবং সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে প্রস্তুত।’

১ দিন আগে