পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। ছবি: আনন্দবাজার

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিদায়ী বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক তরুণ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় কয়েকজন বাইকে করে এসে চন্দ্রনাথের গাড়িতে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় চন্দ্রনাথ ও তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাও গুলিবিদ্ধ হন।

কলকাতার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, তাদের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে সংকটাপন্ন অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরই এ ঘটনা ঘটল। গত সোমবার (৪ মে) এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরপর থেকেই অবশ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ঘটে চলেছে। এরই মধ্যে এসব সংঘাতে বিজেপি ও তৃণমূলের অন্তত চার কর্মীর প্রাণহানির তথ্য মিলেছে।

স্থানীয়দের বরাতে আনন্দবাজার জানিয়েছে, চারটি বাইকে করে মোট আটজন চন্দ্রনাথের গাড়িতে হামলা চালায়। গাড়িটি দোহাড়িয়া লেনের ভেতরে ঢোকার মুখে উলটো দিক থেকে হামলাকারীরা গুলি চালায়। হামলাকারীদের সবার মাথায় ছিল হেলমেট।

স্থানীয় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দুটি গুলি লেগেছে। সিপিআর দিয়েও তাকে বাঁচানো যায়নি। মূলত হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। অন্যদিকে চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেবের শরীরে তিনটি গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

আনন্দবাজার বলছে, আদি নিবাস পূর্ব মেদিনীপুরের হলেও চন্দ্রনাথ দীর্ঘদিন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে টিম কাজ করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেবও ওই টিমের সদস্য ছিলেন।

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পেয়েছেন বিরোধী দলীয় নেতার আসনে থাকা শুভেন্দু অধিকারী। তার দল বিজেপিও এবার ভূমিধস জয় পেয়েছে। বিজেপির রাজ্য সরকারে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আলোচনায় রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১২ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

১ দিন আগে

হেলিকপ্টার বিধ্বস্ত: ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

ইকুয়েডরের পরিবহনমন্ত্রী রবার্তো লুক জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির জাতীয় গোয়েন্দা সেন্টারের প্রধান মিশেল সেনসি-কন্টুগি (৪২) এবং তার স্ত্রী স্টেফানি রয়েছেন। ৪২ বছর বয়সী ব্যবসায়ী সেনসি-কন্টুগি ২০২৪ সালে গোয়েন্দাপ্রধান হিসেবে দায়িত্ব নেন এবং তিনি দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অত্যন্ত

১ দিন আগে

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা এটি দ্বিতীয় ৫.৯ মাত্রার ভূমিকম্প। এর আগে গত সোমবার (১৭ আগস্ট) একই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

১ দিন আগে