বিবিসি বাংলা

আজকের দিনের ‘২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার’ সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।
সিএনএন জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।
১৯৮০ সালে তিনি কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) চালু করেন, যা ছিল বিশ্বের প্রথম পূর্ণকালীন সংবাদভিত্তিক টিভি চ্যানেল (যেখানে দিন-রাত ২৪ ঘণ্টাই মূলত খবর ও সংবাদ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করা হয়)।
খুব অল্প সময়ের মধ্যেই এই চ্যানেল সংবাদমাধ্যম জগতের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
সিএনএন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, ‘টেড ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল নেতা – যিনি সাহসী, নির্ভীক এবং সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘তিনি ছিলেন এবং সবসময় সিএনএন-এর চালিকাশক্তি হয়ে থাকবেন। আজ আমরা তার গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। আজ আমরা সবাই তাকে এবং আমাদের জীবন ও বিশ্বের ওপর তার প্রভাবকে স্মরণ করবো।’
শুরুর দিকে সিএনএন নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র স্পেস শাটল ‘চ্যালেঞ্জার’ বিস্ফোরণের মতো ঘটনায় দ্রুত ও টানা সম্প্রচারের মাধ্যমে সংবাদমাধ্যমটি নিজেদের সক্ষমতা প্রমাণ করে।
এরপর ১৯৯০-১৯৯১ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধারাবাহিক লাইভ আপডেটের মাধ্যমে সিএনএন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়ে ওঠে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১৩ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১৭ ঘণ্টা আগে
থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
১ দিন আগে
অনুসন্ধানে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ৫১৬টি ‘মালিকবিহীন সম্পত্তি’র তালিকা বিশ্লেষণ করা হয়। একই ঠিকানা একাধিকবার গণনা না করতে তালিকাগুলো যাচাই-বাছাই করে পুনরাবৃত্তি বাদ দেওয়া হয়েছে এবং পরে যেসব সম্পত্তির মালিক নিজেদের অধিকার প্রমাণ করতে পেরেছেন, সেগুলোও হিসাব থেকে বা
১ দিন আগে