জেলেনস্কি বললেন— রাশিয়ার ‘ভুয়া তথ্যের বুদবুদে’ বাস করছেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ভলোদিমির জেলেনস্কি (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পাশাপাশি সৌদি আরবে দেশ দুইটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক ও আলোচনার তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, রাশিয়া থেকে ছড়ানো নানা ধরনের ‘ভুয়া তথ্যের বুদবুদে’র মধ্যে ট্রাম্প বসবাস করছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে বেশ যুদ্ধংদেহী মনোভাবেই ছিলেন তিনি।

নিজের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে দাবি করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ৫৮ শতাংশ মানুষের নেতা হিসেবে আমার প্রতি মানুষের আস্থা রয়েছে। বরং রাশিয়ার দিক থেকে প্রচুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। নেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি ভুয়া তথ্যের এক বিভ্রান্তিকর জগতে বাস করছেন।

ট্রাম্পের যে বক্তব্যের জের ধরে জেলেনস্কির এ প্রতিক্রিয়া, ট্রাম্প সেই বক্তব্যটি দেন মঙ্গলবার। তিনি বলেন, জেলেনস্কির প্রতি জনসমর্থন ৪ শতাংশেরও নিচে নেমে এসেছে।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ৪ শতাংশের এই প্রচার যে রাশিয়া করছে তার বিপরীতে প্রমাণ ইউক্রেনের কাছে আছে। এই সংখ্যার বিষয়টি আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প কীসের ভিত্তিতে জেলেনস্কির জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন তা পরিষ্কার নয়। কারণ যুদ্ধের কারণে ইউক্রেনে এখন নির্বাচন বা জরিপ পরিচালনার সুযোগই সীমিত হয়ে পড়েছে। তবে এ মাসেই কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজির এক জরিপে জেলেনস্কির প্রতি ইউক্রেনের ৫৭ শতাংশ মানুষের সমর্থনের তথ্য উঠে এসেছে।

এর আগে ২০২৩ সালে জেলেনস্কির জনপ্রিয়তা ছিল ৭৭ শতাংশ এবং ২০২২ সালের মে মাসে এই সমর্থন ছিল ৯০ শতাংশ। সে হিসাবে তার জনপ্রিয়তা আগের তুলনায় কমেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে হাজারও ব্রিটিশ নাগরিক

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।

১৭ ঘণ্টা আগে

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৭ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১ দিন আগে