ইরানি তেল আমদানির জেরে চীন ও গ্রিসের কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানি তেল আমদানির অভিযোগে চীন ও গ্রিসের কয়েকটি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানের তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ দেশটির অস্ত্র কর্মসূচিতে ব্যয় হয়, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও ট্রেজারি ডিপার্টমেন্ট একযোগে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

গত বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইরান থেকে ‘লাখ লাখ ব্যারেল’ অপরিশোধিত তেল আমদানি করার অভিযোগে চীনের দু’টি তেল টার্মিনাল অপারেটর কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। একইসঙ্গে ইরানি তেল বহনে ব্যবহৃত একাধিক ট্যাংকারকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

অন্যদিকে, ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রিক নাগরিক অ্যান্টোনিওস মার্গারিটিস ও তার নেটওয়ার্কভুক্ত কোম্পানি এবং জাহাজগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযোগ, শিপিং শিল্পে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে ইরানি পেট্রোলিয়াম আমদানি করেছেন তিনি। ইরানি তেল রপ্তানিতে সহায়তা করার অভিযোগে আরও কয়েকটি ভেসেল ও অপারেটর কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের তেল রপ্তানির মাধ্যমে অর্জিত আয় দেশটির অত্যাধুনিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় হয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন, “এই পদক্ষেপগুলি ইরানের অত্যাধুনিক অস্ত্র কর্মসূচি অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন এবং আমাদের সৈন্যদের ও আমাদের মিত্রদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার ক্ষমতাকে খর্ব করে।”

যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞা তীব্র হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে ইরানের প্রধান আমদানিকারক দেশে তেল রপ্তানি অব্যাহত রয়েছে বলে পরিসংখ্যানে জানা গেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তিপ্রস্তাব নিয়ে তেহরানের যাচ্ছেন পাক সেনাপ্রধান

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।

১৮ ঘণ্টা আগে

নিউইয়র্কের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলা, প্রাণ গেল বাংলাদেশির

এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে ও অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

১৯ ঘণ্টা আগে

আস্থার সংকট, তবু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ফেরার আশা সিরিয়ার

দামেস্কে দেওয়া সাক্ষাৎকারে শাইবানি বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনো খোলা এবং শিগগিরই আলোচনা ফেরার আশা করছে সিরিয়া।

১৯ ঘণ্টা আগে

সীমান্ত নিয়ে আলোচনায় চীন সফরে যাচ্ছেন ভারতের অজিত দোভাল

সোমবার (২৪ আগস্ট) বেইজিং যাচ্ছেন অজিত দোভাল। সফরে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে চীনের সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে বৈঠকটি হবে।

১ দিন আগে