মাচাদোর নোবেল পুরস্কার নিতে ‘রাজি’ ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর নোবেল পুরস্কার নিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তার পাওয়া শান্তিতে নোবেল পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন আগেই। এবার ট্রাম্প জানালেন, সেই পুরস্কারের ভাগ নিতে তিনি রাজি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের উপস্থাপন শেন হ্যানিটির এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেছেন।

এর আগে টিভি ও রেডিও অনুষ্ঠানে হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারেই মাচাদো জানিয়েছিলেন, ভেনেজুয়েলাকে ‘মুক্ত’ করার জন্য তিনি তার নোবেল পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে দিতে চান।

এ কথা জানিয়ে হ্যানিটি জানতে চান, মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা ট্রাম্পের রয়েছে কি না এবং সাক্ষাতে মাচাদো যদি তার নোবেল পুরস্কারটি সত্যিই ট্রাম্পকে দিতে চান, তিনি গ্রহণ করবেন কি না।

এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের কোনো একটি সময়ে তিনি এখানে আসবেন বলে জেনেছি। এবং আমি তার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং আমি জেনেছি তিনি এটি করতে (নোবেল পুরস্কার দিতে) চান। এটি আমার জন্য সম্মানের বিষয় হবে।

মাচাদো তার নোবেল পুরস্কারটি ট্রাম্পকে তুলে দিলেও আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার কখনো ট্রাম্পের হবে না। কারণ নোবেল ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী এ পুরস্কার হস্তান্তরযোগ্য নয়।

মাচাদোর ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়টি আলোচনায় এলে এ বিষয়ে নোবেল ইনস্টিটিউটের মুখপাত্র এরিক আসহেইমের সঙ্গে যোগাযোগও করেছিল বার্তা সংস্থা এএফপি। জবাবে এরিক বলেন, নোবেল পুরস্কার কখনোই বাতিল করা যায় না কিংবা অন্যের কাছে হস্তান্তরও করা যায় না। একবার বিজয়ীর নাম ঘোষণা করা হলে সে সিদ্ধান্ত চিরকালের জন্য বহাল থাকে।

তবে নোবেল বিজয়ী তার পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও জানান এরিক আসহেইম।

ট্রাম্প নিজে অবশ্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথা কখনো গোপন করেননি। গত বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেও তিনি বলেছিলেন, তিনি নোবেলের যোগ্য দাবিদার। শুধু তাই নয়, সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে তিনি বলেন, এর জন্য তাকে সাতটি নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

বৃহস্পতিবারও নোবেল পুরস্কার নিয়ে আলোচনার সময় ট্রাম্প কোনো রাখঢাক করেননি। স্পষ্ট করেই বলেছেন, তার নোবেল শান্তি পুরস্কার না পাওয়াটা নরওয়ের জন্য একটি ‘বড় লজ্জা’; যদিও নোবেল শান্তি পুরস্কার কমিটি এবং নরওয়ে সরকার বারবারই বলেছে, নোবেল কমিটির সিদ্ধান্তের সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই।

এদিকে আগামী সপ্তাহে ট্রাম্প ও মাচাদোর মধ্যে বৈঠক হলে সেটি হবে দুজনের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। এর আগে গত বছর নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে ভেনেজুয়েলা ছেড়ে আত্মগোপন থেকে বের হয়েছিলেন মাচাদো। এখনো তিনি অজ্ঞাত কোনো একটি স্থানে রয়েছেন এবং সেখান থেকেই বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য রাখছেন।

ট্রাম্প-মাচাদোর বৈঠকটি হলে সেটি এমন এক সময়ে হবে যখন মার্কিন প্রেসিডেন্ট মাচাদোর দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার রাজনৈতিক প্রতিপক্ষ নিকোলাস মাদুরোকে সামরিক বাহিনীর অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে গেছেন।

ট্রাম্পের এ অভিযানকে বিভিন্ন দেশের পক্ষ থেকে অভ্যন্তরীণ রজনীতিসহ সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছে। তবে মাচাদো এ অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেছেন, এ অভিযানের মাধ্যমে ট্রাম্প ভেনেজুয়েলাকে ‘মুক্ত’ করেছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে