ডেস্ক, রাজনীতি ডটকম

আমেরিকার নাগরিক হতে আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। ট্রাম্প প্রশাসন আনছে ‘গোল্ড কার্ড’। এই কার্ডের মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার দিলে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি টাকা) মিলবে আমেরিকার নাগরিকত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন।
এই কার্ডে গ্রিন কার্ডের মতোই সব সুবিধা মিলবে জানিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি-৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে 'গোল্ড কার্ড' চালু করা হবে।
ট্রাম্প জানান, এই নতুন গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ মিলিয়ন ডলার, যা গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, 'ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে।'
রুশ ধনকুবেররাও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।’
ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈড়ি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল। নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে ‘অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।’

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১ দিন আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১ দিন আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১ দিন আগে