ডেস্ক, রাজনীতি ডটকম

আবারও দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। অঙ্গরাজ্যটির উত্তরে নতুন এই দাবানলের আগুন ইতোমধ্যে ৮ হাজার একর (৩২ বর্গকিলোমিটার) এলাকা গ্রাস করেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ১৯ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন ইতিমধ্যেই অঞ্চলটির দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তারা ইতোমধ্যে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা দুটি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই আগুন ইটন ফায়ারের অর্ধেকেরও বেশি আকারে ছড়িয়ে পড়ে। ইটন ফায়ার এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলস অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি বড় দাবানলের একটি।
লস অ্যাঞ্জেলস কাউন্টির কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে তারা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির’ সম্মুখীন। দেশটির দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা এখনো শক্তিশালী, শুষ্ক বাতাসের কারণে চরম অগ্নি-ঝুঁকির জন্য রেড-ফ্ল্যাগ সতর্কতার অধীনে রয়েছে।
লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রায় ১৯ হাজার মানুষ বাধ্যতামূলক সরিয়ে নেয়ার আদেশের আওতায় রয়েছে, যা কাস্টেইক সম্প্রদায়ের মোট জনসংখ্যার সমান। আরও ১৬ হাজার মানুষকে সরিয়ে নেয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং মার্কিন বন পরিষেবা তাদের দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে পাঠিয়েছে।
এদিকে অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ জানিয়েছে, তাদের ৭ লাখ একর (২ হাজার ৮০০ বর্গকিলোমিটার) বন সম্পূর্ণভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।
এর আগে, ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা। কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মেলেনি। সেসময়, দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশিরাও।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।
৩ ঘণ্টা আগে
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ
৩ ঘণ্টা আগে
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে ‘৩০ বা ৪০ জনকে হত্যা’ করা উচিত। এ ক্ষেত্রে শুধু ওই মুহূর্তে যারা হুমকি হিসেবে বিবেচিত, তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বেশি মানুষকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে