বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগ অক্ষুণ্ন রয়েছে: ভারতের সেনাপ্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯: ১৯
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক যোগাযোগ স্বাভাবিক ও অক্ষুণ্ন রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তিনি বলেন, বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ আছে এবং কোনো স্তরেই যেন ভুল বোঝাবুঝি না হয়— সে লক্ষ্যেই এ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভারতে এক সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, “বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে আমাদের একাধিক ‘যোগাযোগ চ্যানেল’ রয়েছে। আমি আমার বাংলাদেশি সমকক্ষের (বাংলাদেশের সেনাপ্রধান) সঙ্গে একাধিকবার কথা বলেছি। উদ্দেশ্য একটাই— কোনো ধরনের ভুল বোঝাবুঝি যেন না হয়।”

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ নয় উল্লেখ করে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, ‘তাদের পদক্ষেপগুলো কতটা দীর্ঘমেয়াদি হবে, তা বিবেচনা করেই ভারতের প্রতিক্রিয়া নির্ধারিত হচ্ছে।’

ভারতের সেনাপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী চার-পাঁচ বছরের জন্য, নাকি কেবল চার-পাঁচ মাসের জন্য— সেটা বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি না।’

ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী, তথা সশস্ত্র বাহিনীর তিন শাখার সঙ্গেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যোগাযোগ রয়েছে বলে জানান জেনারেল দ্বিবেদী। বলেন ‘আমরা সেখানে প্রতিনিধিদল পাঠিয়েছি। তারা বিভিন্ন স্তরে আলোচনা করেছে। আমার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের যোগাযোগ রয়েছে। একইভাবে নৌ ও বিমান বাহিনীর প্রধানদের মধ্যেও যোগাযোগ হয়েছে।’

এ ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী স্পষ্ট করে বলেন, ‘আজকের তারিখ পর্যন্ত বাংলাদেশের তিন বাহিনীর নেওয়া কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে নয়।’ তিনি আরও জানান, দুই দেশের মধ্যে সেনা পর্যায়ে আস্থাবর্ধক কর্মসূচি ও ‘কোর গ্রুপ স্তরের আলোচনা’ নিয়মিত চলছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা তৈরি হয়। দুই দেশের সেনা কর্মকর্তাদের বৈঠক, যৌথ মহড়া এবং পাকিস্তানের কাছ থেকে চীনা প্রযুক্তির জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে দিল্লি-ঢাকা সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা করা হয়েছিল। তবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে সে আশঙ্কা কার্যত নাকচ হলো।

তবে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সবশেষ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ম সংগঠনসহ নানা রাজনৈতিক দল ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করলে বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে।

এর মধ্যে ভারতের টি-টোয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে দুই দেশের ক্রীড়াঙ্গনেও সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে যাবে না।

এ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের তিনটি খেলা পড়েছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বিসিবির দেনদরবার এখনো চলছে। মঙ্গলবার দুপক্ষের মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনায় আইসিসি বাংলাদেশকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত পর্যালোচনা করতে অনুরোধ জানায়। তবে বিসিবি এ বিষয়ে আগের ঘোষণাতেই অনড় রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘আইডিএফ মিথ্যা বলছে’, পশ্চিম তীরে আটকে রাখার ঘটনায় মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা বলেন, “আইডিএফ মিথ্যা বলছে। তারা সশস্ত্র বসতি স্থাপনকারীদের মার্কিন নাগরিকদের আটকে রাখতে দিয়েছে, এমনকি একজন মার্কিন সরকারি কর্মকর্তাকেও।”

১৫ ঘণ্টা আগে

ফের হরমুজ ঘিরে তীব্র সংঘাত, তেহরান বলছে ‘কূটনীতি অর্থহীন’

ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে— এমন কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে গত মাসে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও আলোচনার ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

১৬ ঘণ্টা আগে

ব্যাংককে বারে আগুন, প্রাণ গেল ২৭ জনের

প্রত্যক্ষদর্শীরা জানান, বারের মঞ্চের কাছাকাছি একটি জায়গায় আগুনের সূত্রপাত ঘটে। দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে। এ সময় বারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ক্রমে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘরটি।

১৭ ঘণ্টা আগে

আমরা চুক্তির কাছাকাছি ছিলাম, ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প

ট্রাম্প বলেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয়।

১ দিন আগে