বিদায়ী ভাষণে বাইডেন

যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হচ্ছে অতি-ধনীর বিপজ্জনক গোষ্ঠীশাসন

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন আগে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ-ক্ষমতা-প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীশাসন (অলিগার্ক) প্রতিষ্ঠিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাইডেন। খবর সিএনএনের।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পাঁচ দিন আগে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এ সতর্কবার্তা দিলেন বাইডেন। বাইডেন বলেন, ‘বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।’

মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করে তিনি আরও বলেন, মার্কিনরা ভুল তথ্য, অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

করোনা মহামারীর কথা তুলে ধরে বাইডেন বলেন, ‘চার বছর আগে, আমরা এক বিপদের শীতকাল আর সম্ভাবনার শীতকালের মাঝে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং আমরা বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং নিরাপদ হিসেবে বেড়িয়ে আসি।’

ভাষণে বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্তিম বুদ্ধিমত্তা এআই এর গভীর সম্ভাবনা এবং ঝুঁকি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। তবে ভাষণে বাইডেন তার প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং গত চার বছরের কৃতিত্ব তুলে ধরেন। তিনি তার প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত বলেও জানান বাইডেন।

প্রশাসনের সফলতা সম্পর্কে বাইডেন বলেন, আমরা একসাথে যা করেছি তার সম্পূর্ণ প্রভাব অনুভব করতে সময় লাগবে। আমরা বীজ রোপণ করেছি, তারা বড় হবে এবং আগামী কয়েক দশক ধরে ফুলে উঠবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এআই যুদ্ধে মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

৫ ঘণ্টা আগে

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

৬ ঘণ্টা আগে

শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ

৬ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

৭ ঘণ্টা আগে