ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষে বিমানটি দুটুকরো হয়ে নদীতে পড়েছে। হেলিকপ্টারটিও কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। হেলিকপ্টারে ছিলেন তিনজন মার্কিন সৈন্য।
দুর্ঘটনার পর রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিমানগুলোকে ২৮ মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
সিবিএস নিউজের খবর, ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে।
এফএএ সূত্র জানিয়েছে, দুর্ঘটনা কবলিত আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২ কানসাসের উইচিটা থেকে রওয়ানা দিয়ে ওয়াশিংটন ডিসির পথে ছিল। পিএসএ এয়ারলাইন্স পরিচালিত সিআরজে-৭০০ মডেলের বিমান ছিল এটি।

পোটোম্যাক নদীতে উদ্ধার অভিযান। ছবি: রয়টার্স
অন্যদিকে দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যা মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না জানিয়েছেন একজন কর্মকর্তা।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে পুরোপুরি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। হেলিকপ্টারটিও প্লেনের কাছেই পানিতে উলটে পড়ে।

হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে বাহিনীগুলো। ছবি: গেটি ইমেজ
এদিকে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, রাতে ওয়াশিংটন ডিসি ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে পারে। সপ্তাহখানেক ধরে পোটোম্যাক নদীর বিভিন্ন অংশে বরফও জমতে দেখা গেছে। ফলে উদ্ধারকাজ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৪ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৬ ঘণ্টা আগে
ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।
১৭ ঘণ্টা আগে
অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।
১ দিন আগে