যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে তাদের গুলি করে হত্যা করা হয়। মার্কিন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, ‘জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের ‘অর্থহীনভাবে (সেন্সলেসলি) হত্যা করা হয়েছে। আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য শেয়ার করার জন্য কাজ করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’

জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজন করা আমেরিকান ইহুদি কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলের বাইরে একটি অকথ্য সহিংসতা ঘটেছে বলে তারা বিধ্বস্ত।

সংস্থাটি আরও জানিয়েছে, এই মুহূর্তে, ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমাদের মনোযোগ ও মন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন। ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১৪ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

১ দিন আগে