ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে এনএফএল সুপার বোলে যাওয়ার পথে এই পরিকল্পনার কথা জানান তিনি।
সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন শুল্কের ঘোষণা দেবেন বলে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান ট্রাম্প। ট্রাম্পের এই নতুন ঘোষণা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কানাডায়।
ট্রাম্প আরও বলেন, যেসব দেশ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করবে, তাদের জন্য পাল্টা শুল্কের ঘোষণা আসবে। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন কোন দেশগুলো টার্গেট হবে বা কোনও ছাড় দেওয়া হবে কিনা।
ট্রাম্প বলেন, "যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও তাদের ওপর পাল্টা ব্যবস্থা নেব।" কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টিল বাণিজ্য অংশীদার। কানাডা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ।
এমন ঘোষণার প্রতিক্রিয়ায়, অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নিয়ম পরিবর্তন এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি’ করার অভিযোগ এনেছেন। কানাডার স্টিল উৎপাদন প্রধানত অন্টারিওতে কেন্দ্রীভূত।
প্রথম মেয়াদে, ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।
কিন্তু এক বছর পর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর সঙ্গে একটি চুক্তি করে ওই শুল্ক তুলে নেয়, যদিও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল। ট্রাম্পের মন্তব্যের পর দক্ষিণ কোরিয়ার বড় বড় স্টিল এবং গাড়ি নির্মাতা কোম্পানির শেয়ারমূল্য হ্রাস পায়। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্টিল রপ্তানিকারক দেশ।
ট্রাম্পের এই সিদ্ধান্ত তার বাণিজ্য নীতিতে আরেকটি বড় উত্তেজনা সৃষ্টি করেছে, যা ইতোমধ্যেই চীনের প্রতিশোধমূলক বাণিজ্য নীতির সম্মুখীন হয়েছে। সূত্র : রয়টার্স

রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটের হাততলা পাড়ার ওই কার্যালয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
১৮ ঘণ্টা আগে
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।
১৯ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৯ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১ দিন আগে