ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার একটি ফ্লাইটের সাথে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেডেরাল এবং স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ফ্লাইটের ৬৪ জন যাত্রী ও ক্রু এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের তিনজন ক্রুর সবাই নিহত হন।
দু’টি আকাশযানই ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার আরলিংটনে রনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি (পরিবহনমন্ত্রী) শন ডাফি, যিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দেন, বলেন যে দুর্ঘটনার আগে পর্যন্ত দু’টি বিমানই ‘সাধারণ’ ফ্লাইট প্যাটার্নে চলছিল।
সংবাদ সম্মেলনে ট্রাম্প নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতার আহ্বান জানান এবং দুর্ঘটনাকে ‘সত্যিকার অর্থে একটি ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘আজ আমরা এক পরিবার, আজ আমাদের সবার হৃদয় ভেঙে গেছে।’
সারারাত উদ্ধারকাজ
বৃহস্পতিবার বিমানবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসি ফায়ার সার্ভিসের প্রধান জন ডনলি বলেন, রাত ৮টা ৪৮ মিনিটে জরুরি সেবাকর্মীরা বিমানবন্দরে একটি বিপদ সঙ্কেতের জবাব দেন। বিপদ সঙ্কেত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিমানবন্দরে বা তার কাছে বিমান দুর্ঘটনা হয়েছে।
ডনলি বলেন, স্থানীয়, রাজ্য ও ফেডেরাল সংস্থার প্রায় ৩০০ জন জরুরি কর্মী পানিতে কাজ করছিলেন। তিনি বলেন, আবহাওয়া ছিল হিমশীতল, সাথে প্রবল বাতাস। পানিতে প্রচুর বরফ জমে ছিল।
ডনলি বলেন, কর্মীরা সারারাত উদ্ধারকাজ চালান এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত যাত্রীবাহী বিমান থেকে ২৭টি লাশ এবং হেলিকপ্টার থেকে একজন ক্রুর লাশ উদ্ধার করে।
তিনি বলেন, নদীর স্রোত ও বাতাস ধ্বংসাবশেষ অন্তত এক থেকে দুই কিলোমিটার দূরে নিয়ে গেছে, যার ফলে উদ্ধারকাজ জটিল হয়েছে। সূত্র : ভিওএ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশের এই প্রতিরক্ষা চুক্তিকে অভিনন্দন জানিয়ে তিনি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার বলেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন এলে পুণ্যার্থীদের ঢল নামে। চাপ সামলাতে না পেরে মন্দিরের বাইরের ব্যারিকেড ধসে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সামরিক পর্বের পাশাপাশি কূটনৈতিক লড়াইকেও নিজেদের সাফল্যের অংশ হিসেবে তুলে ধরছে তেহরান। গালিবাফের বক্তব্যে সেই অবস্থানই স্পষ্ট হয়েছে। তার দাবি, যুদ্ধের মধ্যেও ইরান নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়ায় সেই অবস্থানকে স্বীকৃতি দেওয়ার মতো পরিস্থিতি
১৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন দেশটির ছায়া তেলবহর, জাহাজ চলাচলের বিমাকারী প্রতিষ্ঠান, অস্ত্র সংগ্রহে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন আর্থিক নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি লেনদেনের আনুমানিক ৫০০ বিলিয়ন ডলারের সম্পদও জব্দ করা হয়েছে ব
১৬ ঘণ্টা আগে