জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অসহনীয় পর্যায়ে: জাতিসংঘ

ডেস্ক, রাজনীতি ডটকম
সংঘাতের কারণে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, আশ্রয় নিতে বাধ্য হচ্ছে শরণার্থী শিবিরে। গাজার একটি আশ্রয়শিবিরের ছবি। রয়টার্স ফাইল ছবি

গত এক দশকের ব্যবধানে যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গত এক বছরেই এ রকম জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ২১ লাখ।

ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এই সংখ্যাকে ‘অসহনীয়ভাবে বেশি’ বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধানে ব্যর্থ হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

জাতিসংঘের তথ্য আরও বলছে, দিন দিন উদ্বাস্তু এসব মানুষের সংখ্যা বাড়লেও শরণার্থী সংস্থার তহবিল ২০১৫ সালের সমানই রয়ে গেছে। সে হিসাবে তুলনা করে বলা যায়, গত এক দশকের ব্যবধানে এসে শরণার্থী সংস্থার তহবিল অর্ধেক হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ জুন) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, এ ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন সংস্থাটির সাহায্য তহবিল ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলের শেষ নাগাদ বিশ্ব জুড়ে বলপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২১ লাখে। গত বছর একই সময়ের তুলনায় এই সংখ্যাটি ২১ লাখ বেড়েছে। সুদান, ইউক্রেন ও মিয়ানমারে চলমান সংঘাত বাস্তুচ্যুতের সংখ্যা বেড়ে যাওয়ার মূল কারণ হতে পারে বলে মনে করছে ইউএনএইচসিআর।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শীর্ষে অবস্থান করছে সুদান। দেশটিতে প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর পরের স্থানগুলোতে রয়েছে সিরিয়া, আফগানিস্তান ও ইউক্রেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৬০ শতাংশ মানুষ নিজ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছেন। অন্য দেশে আশ্রয় নেওয়াদের বেশির ভাগই ইরান, তুরস্ক ও উগান্ডাসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে শরণার্থী হয়েছেন।

এ পরিস্থিতিতে সংঘাত মোকাবিলা ও পালিয়ে যেতে বাধ্য হওয়া ব্যক্তিদের জন্য টেকসই সমাধান সমর্থন করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন ফিলিপ্পো গ্র্যান্ডি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে এএফডির ঐতিহাসিক জয়, মের্ৎসের দলে ধাক্কা

চূড়ান্ত ফলে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রাজ্য পার্লামেন্ট নির্বাচনে প্রথম হয়েছে এএফডি। বিপরীতে মের্ৎসের সিডিইউ পেয়েছে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোট। এ ভোটকে সিডিইউয়ের জন্যও বড় ধাক্কা মনে করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় পাসপোর্ট-ভিসাহীনদেরও আইনিভাবে দেশে ফেরার সুযোগ

তরিকুল ইসলাম বলেন, অনিয়মিত বা নথিবিহীন বিদেশি অভিবাসীদের জন্য বর্তমানে ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২’ (বিআরএম২.০) নামে মালয়েশিয়ার সরকারের মাইগ্রেশন বিভাগের একটি বিশেষ কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিক বা কর্মীরা আইনসম্মতভা

১৮ ঘণ্টা আগে

পুতিন-জেলেনস্কির মাঝে ফের ট্রাম্প প্রশাসন, মিলবে কি যুদ্ধবিরতি?

মার্কিন এই কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও মস্কো এখনো যুদ্ধের মূল কারণ হিসেবে যে বিষয়গুলো তুলে ধরে আসছে, সেগুলোর ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে নিজেদের দাবি, ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবস্থান এবং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর অব

২০ ঘণ্টা আগে

দিল্লিতে পিজি ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপে বহু শিক্ষার্থী আটকে থাকার শঙ্কা

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো ছিল। এতে একটি বেজমেন্টের ওপর পাঁচটি তলা ছিল এবং সেটি পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভবনের বেজমেন্টে সংস্কার ও খননকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কাজের সময় ভবনের একটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো কাঠামোটি ধসে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের

১ দিন আগে
Advertisement