ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি বাংলা জানিয়েছে, মার্কিন ওই পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের সূত্রগুলো তাদের জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দিয়েছেন, ‘সম্ভাবনা আছে।’
বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকালে নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা হয় ট্রাম্পের। গত কয়েক দিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় পর্বের এ আলোচনা রয়েছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় আলোচনা হয়। প্রায় দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। এর সপ্তাহখানেক পরই দ্বিতীয় দফা আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করলে পরিস্থিতি বদলে যায়।
ইরান সাফ জানিয়ে দেয়, যতদিন হরমুজ প্রণালিতে অবরোধ চলবে, ততদিন তারা কোনো আলোচনায় অংশ নেবে না। আলোচনা ও চুক্তির জন্য বারবার যুক্তরাষ্ট্র নানা ধরনের চাপ তৈরির চেষ্টা করলে ইরান জানিয়েছে, তারা কোনো চাপের মুখেও নতি স্বীকার করবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার বলেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে। ইরান জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে কি না— সে প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান বাঘাইয়ের কাছে। জবাবে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হলো কূটনীতি। যখনই আমরা মনে করব যে কূটনীতি প্রয়োগের প্রয়োজন আছে এবং তার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখন আমরা পদক্ষেপ নেব।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হয়েছিল ইরান যুদ্ধ। ৪০ দিন পর ট্রাম্প দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যার শেষ দিন আজ বুধবার। তবে ট্রাম্প মঙ্গলবার রাতেই জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
এর আগে অবশ্য তিনি ইরানকে আগের মতো টানা হুমকি দিয়ে যাচ্ছিলেন। ইরানকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া, সভ্যতা ধ্বংস করে দেওয়া, সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়া— এমন নানা হুমকি দিয়ে বেশ তটস্থ করে রেখেছিলেন পরিবেশ। এখন পর্যন্ত সেসব হুমকির সবই কাগুজে বলেই প্রমাণিত হয়েছে।

এর আগে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের গত মঙ্গলবার ইসলামাবাদের পথে রওয়ানা দেওয়ার কথা ছিল। তবে ইরান আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত না করায় তিনি ওয়াশিংটন ছাড়েননি। হোয়াইট হাউজ এখন বলছে, তার পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগে
কিন্তু ইসলামাবাদে যদি দুপক্ষকে শেষ পর্যন্ত আলোচনায় বসানোও যায়ে, তাতেও কি ফল মিলবে? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে এখনো বেশকিছু ইস্যু নিয়েই রয়ে গেছে তীব্র মতবিরোধ, যা সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। এমন বিষয়গুলোই নিচে তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে
ইরান বলছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী যে অবরোধ দিয়ে রেখেছে, সে অবরোধ না তোলা পর্যন্ত তারা আলোচনায় যেতে রাজি না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন চুক্তিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।
১ দিন আগে