এবার ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৬: ৩০
মার্কিন প্রেসিডেন্ট ডেনাাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের এক ঘোষণার বরাতে আজ বুধবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্র উৎপাদন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে মোট ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এসব নেটওয়ার্ক ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে সহায়তা করছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানি প্রশাসনকে অবশ্যই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য জবাবদিহির মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইকোনমিক ফিউরি’ কর্মসূচির আওতায় ইরানের ‘হঠকারিতা ও তাদের সহযোগীদের অর্থের উৎস’ বন্ধ করার অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আজ বুধবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা থাকলেও এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ পরিস্থিতির কারণে তেহরান এখনো বৈঠকে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সম্মতি দেয়নি।

নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে তিনি রাজি আছেন।

দুই সপ্তাহের জন্য ঘোষিত এই যুদ্ধবিরতির মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প আগে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলেও পরে অবস্থান পরিবর্তন করেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে একটি ‘সমন্বিত ও গ্রহণযোগ্য প্রস্তাব’ না আসা পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি বহাল থাকবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে