বল এখন ইরানের কোর্টে— বলছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম
২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। অস্ট্রিয়ার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে সেই আলোচনাস্থলে ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: রয়টার্স

দুই সপ্তাহের যুদ্ধবিরতির বাকি আর মাত্র একদিন। এ অবস্থাতেও পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য বৈঠক নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। তবে ইরান এ ক্ষেত্রে বাগড়া দিয়েছে।

ইরান বলছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী যে অবরোধ দিয়ে রেখেছে, সে অবরোধ না তোলা পর্যন্ত তারা আলোচনায় যেতে রাজি না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন চুক্তিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

ট্রাম্পের সঙ্গে সুর না মেলালেও ইরানকেই এখন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে যাওয়া এই দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, বল এখন ইরানের কোর্টে।

মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সামনে আর কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে তাদের প্রতিনিধি পাঠাতেই হবে।

যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলেও আত্মবিশ্বাসী ট্রাম্প। তবে শেষ পর্যন্ত চুক্তি না হলে প্রথম দফায় ঘোষণা করা দুই সপ্তাহের যুদ্ধবিরতির কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি।

যুদ্ধবিরতি আর বাড়ানো হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা খুব কঠোর অবস্থানে আছি। যদি চুক্তি না হয়, এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না। আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি।

ইরানের সামনে খুব বেশি সময় নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তবে তারা খুব ভালো থাকবে।

ইরানের ওপরই আলোচনা নির্ভর করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও। তিনি বলেন, পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য ইরানকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

তবে সম্ভাব্য দ্বিতীয় দফার এ আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। এ অবস্থা বিবেচনা করেই তারার বলেন, আমাদের প্রচেষ্টা আমরা চালিয়েছি। বল এখন ইরানের কোর্টে।

এদিকে ট্রাম্প চুক্তি ও আলোচনা নিয়ে ইতিবাচক বার্তা দিলেও ইসলামাবাদে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। দেশটির জাতীয় সংসদের স্পিকার ও প্রথম দফায় ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, কারও কোনো হুমকির সামনে তারা মাথা নত করবেন না।

এর মধ্যে ইরানের একটি প্রতিনিধি দলের ইসলামাবাদ পৌঁছানোর খবর ছড়িয়ে পড়েছিল। পরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানায়, এখন পর্যন্ত ইরান থেকে কোনো ধরনের কোনো প্রতিনিধি দলই ইসলামাবাদে যায়নি।

আলোচনায় যোগ দেওয়ার পূর্বশর্ত হিসেবে মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়টি আবারও উল্লেখ করা হয় ওই পোস্টে। বাঘের গালিবাফের বক্তব্যও তুলে ধরা হয় সেখানে। গালিবাফ বলছিলেন, ‘হুমকির মুখে দাঁড়িয়ে’ তেহরান কোনো আলোচনা গ্রহণ করবে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১৪ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে