দ্বিতীয় দফায় জীবিত বাকি ১৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথম দফার ৭ জিম্মির পর এবার দ্বিতীয় দফায় ১৩ ইসরায়েলি জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার এসব ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি ছিটমহল গাজায় বন্দি থাকা জীবিত বাকি ১৩ জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে হামাস।

এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সেখান থেকেই রেডক্রসের গাড়িগুলো তাদের সংগ্রহ করে গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেবে। এদিন মুক্তি পাওয়া জিম্মিদের দ্বিতীয় দল তারা।

জিম্মিদের দ্বিতীয় এই দলটিকে হামাস রেডক্রসের কাছে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে।

এর আগে সোমবার সকালে প্রথম সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া ওই ইসরায়েলিদের গাজার সীমান্ত পার করে নিজ দেশে নেওয়া হয়েছে। সেখানে ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার করা হয়।

এরপর নিজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন গাজায় হামাসের বন্দিশালায় ৭৩৮ দিন কাটানোর পর ইসরায়েলে ফেরা এসব জিম্মিরা। নতুন মুক্তি পাওয়া ১৩ জিম্মিকেও একই প্রক্রিয়ায় ইসরায়েলে নিয়ে যাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, হামাসের কাছে আরও ৪৮ ইসরায়েলি জিম্মির মরদেহ আছে। সেগুলোও সোমবারের মধ্যেই রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে ১৪ বছরের কারাদণ্ড

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে দায়িত্ব পালনকারী ফয়েজ হামিদকে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা’ এবং ‘বেআইনিভাবে ব্যক্তির ক্ষতি সাধন’-এর অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে সেনাবাহিনীর জনসংযোগ উইং এক বিবৃতিতে জানিয়েছে।

১ দিন আগে

রাখাইনের হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

মিয়ানমারে সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে ধর্মীয় উৎসবে বিমান বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন এবং ৪৫ জন আহত হন।

২ দিন আগে

দশ লাখ ডলারের 'গোল্ড কার্ড' অভিবাসন ভিসা চালু করলেন ট্রাম্প

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, "এ কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য 'নাগরিকত্বের সরাসরি পথ'। খুবই এক্সাইটিং! আমাদের আমেরিকান কোম্পানিগুলি অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে।"

২ দিন আগে

ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করতে পাঞ্জাব সংসদে বিল পাস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে পাঞ্জাব সংসদে।

২ দিন আগে