জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের ওকিনাওয়া প্রদেশের হিরারা শহরের উত্তর-পূর্ব উপকূলীয় সাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

শুক্রবার (৩ জুলাই) ভোরে ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রশান্ত মহাসাগরের অত্যন্ত সক্রিয় টেকটোনিক অঞ্চল ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থান হওয়ার কারণে দেশটিতে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার ফলে জাপানে প্রতি মাসেই একাধিক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement