নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলা, নিহত ২৯

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৩: ০৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে ঘুমন্ত গ্রামবাসীর ওপর জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর বর্বরোচিত হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে গুইয়াকু গ্রামে কয়েকটি দলে বিভক্ত হয়ে জঙ্গিরা বাড়ি বাড়ি ঢুকে এলোপাতাড়ি গুলি ও অগ্নিসংযোগ করলে এই হতাহতের ঘটনা ঘটে। একই দিনে দেশটির কোগি রাজ্যে অন্য এক হামলায় একটি এতিমখানা থেকে ২৩ কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ক্রমবর্ধমান এই সহিংসতা ও অপহরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরকারি সূত্র জানায়, রাতে ঘুমিয়ে থাকা গ্রামবাসীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। হামলার পর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার (২৭ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেন আদামাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনত্রী। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।

একই দিনে কোগি রাজ্যের লোকোজায় একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement