মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বন্দুক হামলা, নিহত ১

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের কাছে বন্দুকধারীর হামলায় ১ জন নিহত ও অন্তত ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) এই ঘটনা ঘটে।

মেক্সিকো সিটির নিরাপত্তা বিষয়ক সচিবালয় ঘটনাটিকে একটি ‘সরাসরি লক্ষ্যভিত্তিক হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আহত অপর দুই ব্যক্তির বয়সই ৩৯ বছর। হামলা চালিয়ে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যান।

হামলাটি শহরের ঔপনিবেশিক স্থাপত্যে ঘেরা 'সান্তো ডোমিঙ্গো চত্বরে' ঘটে। এলাকাটি ভুয়া নথিপত্র তৈরি ও বিক্রির চোরোকারবারের জন্য পরিচিত। বর্তমানে মেক্সিকান পুলিশ ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

মেক্সিকোর মাদক পাচারকারীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সচরাচর এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটলেও, রাজধানী মেক্সিকো সিটিতে—বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের মতো সুরক্ষিত এলাকায়—এমন হামলা বেশ বিরল। তবে রাজধানীতে 'ইউনিয়ন তেপিতো' ও 'ফুয়ের্সা অ্যান্টি-ইউনিয়ন'-এর মতো কয়েকটি স্থানীয় অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement