তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ৪০ অভিবাসী নিহত

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।

সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীদের বহনকারী এই নৌকাডুবির ঘটনাটি এ বছর ভূমধ্যসাগরে ঘটা অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে রয়টার্স বুধবার (২২ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে জানিয়েছে।

বার্তাসংস্থা জানায়, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৪০ জন অভিবাসী তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেছেন।

যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের জন্য তিউনিসিয়া এখন একটি প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement