মালয়েশিয়ায় সাংবাদিক খোকনকে সম্মাননা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাংবাদিক নেছারুল হক খোকনকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়া। রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে তাকে সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।

এ সময় সাংবাদিক নেতারা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে চাঙা রাখছে। এই রেমিট্যান্সযোদ্ধাদের সমস্যা ও দুর্ভোগ সংবাদের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করতে সদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিকরা।

তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের যে অবস্থান ও মর্যাদা তা উজ্জ্বল করতে সরকার যেমন কূটনৈতিকভাবে তৎপরতা চালায় তেমনি সাংবাদিকরা ভালো-মন্দ তথ্য পরিবেশন করে সরকারকে সহযোগিতা করেন। এই সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব যদি সংবাদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

মালয়েশিয়ায় প্রবাসীদের পাশে থাকতে সংবাদকেই পাথেয় হিসেবে অগ্রাধিকার দিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর কাছে সহযোগিতার হাত আরও প্রশস্ত করার আহ্বান জানান বক্তারা।

প্রবাসীদের দুর্ভোগের সংবাদ পরিবেশনে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ায় সফররত দৈনিক যুগান্তর পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক নেছারুল হক খোকন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

১ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে