পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৭৪

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত ১০ দিনে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক রক্তক্ষয়ী অভিযানে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে চলা এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওড়াকজাই জেলায় নিরাপত্তা বাহিনীর তীব্র অভিযানে ৪৩ জন নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তান প্রদেশে পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আরও ৩১ জন নিহত হন বলে জানিয়েছে সেনাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর তৎপরতাকেন্দ্রিক রক্তক্ষয়ী সংঘাতে দীর্ঘদিন ধরে উত্তপ্ত রয়েছে এই প্রদেশটি।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে গোষ্ঠীগুলোকে সহায়তার যে অভিযোগ রয়েছে, তা বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।

আফগানিস্তানের তালেবানের মিত্র হলেও পাকিস্তানি তালেবান একটি আলাদা গোষ্ঠী, যারা ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় আসা তালেবানের সঙ্গে আদর্শগতভাবে যুক্ত। পাকিস্তানি তালেবানের (টিটিপি) অনেক শীর্ষ নেতা ও যোদ্ধা আফগান সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। আর এই সীমান্ত নিরাপদ আশ্রয়স্থল ইস্যু দীর্ঘকাল ধরে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনার প্রধান উৎস হিসেবে কাজ করে আসছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad