ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি আরও তীব্র হয়েছে পাকিস্তানের রেলওয়েমন্ত্রী হানিফ আব্বাসীর এক মন্তব্যে। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হানিফ আব্বাসী আরও বলেছেন, ‘শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে।’
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন।
হানিফ আব্বাসী বলেন, ‘এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এসব শাহীন, এসব ঘোরি…আমি আবারও বলছি এগুলো শোকেসে রাখা হয়নি, এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারো দিকে নয়।’
হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসী আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ জন্য প্রস্তুতি নেবে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তারা রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইয়ানবু শহরে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কিছু স্থাপনা লক্ষ্য করে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তিনি বলেন, ইয়েমেনের রাজধানী সানা শহরে সৌদি হামলার জবাব হিসেবে
১৪ ঘণ্টা আগে
টুবাস শহরের দক্ষিণ-পূর্বে জর্ডান ভ্যালি এলাকায় অবস্থিত গ্রামটির বাসিন্দা থায়ের বাশারাত শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকেকে বলেন, এর আগে দুই মাসেরও বেশি সময় ধরে গ্রামটির দিকে যাওয়ার সব মাটির রাস্তা বন্ধ করে রেখেছিল ইসরায়েলি বাহিনী। পাঁচ দিন আগে শেষ যে পথটি অবশিষ্ট ছিল, স
১৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মহসিন রেজাই স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা বা সমঝোতায় পৌঁছাতে ইরান তার শর্তগুলো নির্ধারণ করে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, অবরুদ্ধ
১৪ ঘণ্টা আগে
ইসরায়েলি কর্মকর্তারা ওয়ালাকে বলেছেন, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়া হলেও ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ অপারেশনাল অ্যাডভান্টেজ’ বা গুণগত সামরিক সুবিধা বজায় থাকবে। তাদের যুক্তি, এ সুবিধা শুধু যুদ্ধবিমানটির ওপর নির্ভর করে না, বরং ইসরায়েলি পাইলটদের ব্যাপক যুদ্ধ-অভিজ্ঞতা এবং এফ-৩৫-এর সঙ্গে ইসরায়েলি তৈরি অস্ত্র ও প্রযুক
১৫ ঘণ্টা আগে