ডেস্ক, রাজনীতি ডটকম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে পোল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা।
বুধবার (১৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওয়াকা বলেন, স্কুলব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ একটি বড় আইনি সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর আওতায় ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে।
পোল্যান্ডের শিক্ষাব্যবস্থা অনুযায়ী, ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুরা প্রাথমিক স্তরে পড়ে। সরকার মনে করছে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে এবং তাদের আচরণেও নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষামন্ত্রী নোওয়াকা বলেন, স্কুলে মোবাইল ব্যবহার কোনোভাবেই ‘স্বাভাবিক’ বিষয় হতে পারে না, কারণ শিশুদের ইন্টারনেট নির্ভরতা উদ্বেগজনকভাবে বাড়ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ফেব্রুয়ারি ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি প্রাথমিক পরিকল্পনাও উপস্থাপন করেছিলেন নোওয়াকা। এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সরকারের আইনি দ্বন্দ্ব তৈরি হতে পারে।
শুধু পোল্যান্ড নয়, শিশুদের মানসিক ও আচরণগত সুরক্ষায় এরই মধ্যে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও ইতালি স্কুলে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে।
এছাড়া অস্ট্রেলিয়া কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছ। দেশটি ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব জুড়ে শিশু-কিশোরদের ডিজিটাল আসক্তি নিয়ন্ত্রণে সরকারগুলো এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে, যা ভবিষ্যতে প্রযুক্তি খাত ও শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ইমরান দাবি করে আসছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০ ঘণ্টা আগে
চীনের জন্য এই রুটের আকর্ষণ স্পষ্ট। নিনবো-ঝৌশান বন্দর থেকে যুক্তরাজ্যের ফেলিক্সস্টো পর্যন্ত আর্কটিক পথ ধরে যাত্রায় সময় লাগতে পারে মাত্র ১৮ দিন। একই যাত্রা সুয়েজ খাল দিয়ে করতে সময় লাগে ৪০ দিনেরও বেশি। অর্থাৎ সফলভাবে পরিচালনা করা গেলে চীন-ইউরোপ বাণিজ্যে পরিবহন সময় অর্ধেকেরও বেশি কমিয়ে আনার সম্ভাবনা রয়ে
১ দিন আগে
চার দিনের সফরে নেপালে থাকা জেনারেল শেঠ নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গেও বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
১ দিন আগে
চার দিন ধরে চালানো ওই জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ মানুষ হোয়াইট হাউসে ট্রাম্পের কার্যক্রমে অনুমোদন জানিয়েছেন। বিপরীতে ৬৪ শতাংশ তার কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুতে শেষ হওয়া আগের জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। এবার তা আরও কমে তার বর্তমান মেয়াদের যেকোনো সময়ের চেয়ে নিচে নে
১ দিন আগে