ইরানে ইসরায়েলের হামলায় জ্বলছে বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের ‘সাউথ পারস’ গ্যাসক্ষেত্রে হামলা করেছে ইসরায়েল। এই গ্যাসক্ষেত্রেই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত রযেছে। ছবি: সংগৃহীত

ইরানের ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার তথ্য জানালেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বিস্তারিতভাবে জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

ইরানের বার্তা সংস্থা তাসনিমসহ ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম এ হামলার খবর জানিয়েছে।

‘সাউথ পারস’ বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুত গ্যাসক্ষেত্র। ইরান ও কাতার যৌথভাবে এই গ্যাসক্ষেত্রের মালিকানা ধারণ করে। এর ইরানি মালিকানাধীন অংশের নাম ‘সাউথ পারস’, কাতারের মালিকানাধীন অংশের নাম ‘নর্থ ডোম’।

কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ হামলা সম্পর্কে কিছুই জানতেন না। ইসরায়েল ওই স্থাপনায় আর হামলা চালাবে না বলেও জানান তিনি।

এদিকে ওই হামলার পর সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

তথ্য বলছে, সাউথ পারস গ্যাসক্ষেত্রটিতে প্রায় এক হাজার ৮০০ ট্রিলিয়ন ঘনফুট ব্যবহারযোগ্য গ্যাসের মজুত রয়েছে, যা দিয়ে পুরো বিশ্বের চাহিদা প্রায় ১৩ বছর পর্যন্ত পূরণ করা সম্ভব।

সাউথ পার্স থেকে ইরান যে গ্যাস উৎপাদন করে, তার বেশির ভাগই অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যয় করা হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে