দক্ষিণ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রিটোরিয়ায় ইসরায়েল দূতাবাস। ছবি: সংগৃহীত

নির্বাহী রাজধানী প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে অপমান করাসহ বারবার কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কূটনীতিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আফ্রিকার দেশটির কর্তৃপক্ষ।

এ বিষয়ে মন্তব্যের জন্য প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে ওই মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম ও অনুশীলনের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করেছেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল।

বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরায়েলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা এবং সেই সঙ্গে ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের সফর সম্পর্কে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।

গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা গণহত্যা মামলা করার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

এর আগে ২০২৩ সালে প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাস বন্ধ করা ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আইনপ্রণেতারা। সে সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা হয়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, শনিবার পর্যন্ত সময় নিয়েছে সরকার

কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর দলটি জানিয়েছে— শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করা ছাড়া এই আন্দোলনের সমাধান হবে না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় নিয়েছে। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।

১০ ঘণ্টা আগে

প্রশ্নফাঁসে ১০ বছরের জেল-১০ কোটি রুপি জরিমানা, আইনে সংশোধনীর পথে ভারত

নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসদুপায় ঠেকাতে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ভারতের মোদি সরকার। বিদ্যমান আইনে সংশোধনী এনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি রুপি জরিমানার বিধান যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

পুলিশ ভ্যানের সামনে অটল— নির্ভীক তারুণ্যের ‘পোস্টার গার্ল’ মুম্বাইয়ের রিয়া

এরপর দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে সরানো যাবে না। আমি ঠিক করেই নিয়েছিলাম, প্রয়োজন হলে পুলিশ আমাকে চাপা দিয়েই চলে যাক।’

১১ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আন্দোলনে যেতে নিষেধ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে রাহুলের তোপ— ‘সাহস কীভাবে হলো?’

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী চলমান আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে থাকার নির্দেশনা দেওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) কড়া সমালোচনা করেছেন। আজ শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস তাদের হলো কীভাবে?

১৩ ঘণ্টা আগে