ভিসামুক্ত ভ্রমণ ও বিনিয়োগসহ চীনের সঙ্গে যুক্তরাজ্যের একগুচ্ছ চুক্তি

বিবিসি বাংলা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২২: ১০
বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

চীন তার দেশে যুক্তরাজ্যের নাগরিকদের সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। অর্থাৎ, যুক্তরাজ্যের নাগরিকরা এখন ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে ৩০ দিনের কম সময়ের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের পর ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, বিনিয়োগসহ একগুচ্ছ চুক্তি ও সমঝোতার ঘোষণা আসে।

তবে এই ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। ব্রিটিশ সরকার বলছে, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

টানা এক ঘণ্টা ২০ মিনিটের ওই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন স্টারমার। মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে ব্রিটিশ সরকার।

এর মাধ্যমে স্যার কিয়ার স্টারমার আট বছর পর চীন সফর করা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন।

তবে সমালোচকদের মতে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং চীনের মানবাধিকার পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের উচিত চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও সতর্ক থাকা।

উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে রয়েছে, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ২০৩০ সাল পর্যন্ত চীনে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের আওতায় দেশটিতে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জনবল বাড়ানো হবে।

এদিকে যুক্তরাজ্য থেকে আমদানি করা হুইস্কির ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামাতে চীন সম্মত হয়েছে বলেও জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

অবৈধ অভিবাসন ঠেকাতে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। লক্ষ্য হলো মানবপাচারকারী চক্রগুলো চ্যানেল পার হতে যে ছোট নৌকার ইঞ্জিন ও সরঞ্জাম ব্যবহার করে, সেগুলোর সরবরাহ বন্ধ করা।

ডাউনিং স্ট্রিট জানায়, গত বছর মানবপাচারকারী চক্রগুলোর ব্যবহৃত ইঞ্জিনের ৬০ শতাংশেরও বেশি ছিল চীনে তৈরি। এই চুক্তিটি যুক্তরাজ্য ও চীনের মধ্যে সই হওয়া মোট ১০টি চুক্তির একটি। এছাড়া রপ্তানি, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে।

তবে এত ঘোষণার পরও এখন পর্যন্ত কোনো ‘অর্থনৈতিক গেম চেঞ্জার’ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ডেপুটি অর্থনীতি সম্পাদক। তার মতে, চুক্তিগুলো গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিকভাবে বড় অর্থনৈতিক পরিবর্তন আনবে-এমন ইঙ্গিত নেই।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীনের সঙ্গে কাজ করার পথ খুঁজে বের করাই তার লক্ষ্য। এ জন্য ‘আরো খোলামেলা ও সরাসরি’ আলোচনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

অপরদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-যুক্তরাজ্য সম্পর্কের মধ্যে ‘উত্থান-পতন’ থাকলেও পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা এখন ‘অনিবার্য’।

তবে এই চীন সফর নিয়ে যুক্তরাজ্যে সমালোচনাও উঠেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি শ্যাডো হোম অফিস মন্ত্রী অ্যালিসিয়া কিয়ার্নস অভিযোগ করেছেন, গণতন্ত্রপন্থি ব্যবসায়ী জিমি লাইয়ের মুক্তির বিষয়ে কোনো পূর্বশর্ত ছাড়া চীনে যাওয়া উচিত হয়নি প্রধানমন্ত্রীর।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৭ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৮ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১১ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে